নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করা পশ্চাৎমুখী ধারণা প্রত্যাখ্যান করতে হবে: মুরাদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে-এমন পশ্চাৎমূখী ধারণা প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।তিনি বলেন, বিএনপির

2025-11-21T20:09:58+00:00
2025-11-21T20:09:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করা পশ্চাৎমুখী ধারণা প্রত্যাখ্যান করতে হবে: মুরাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮:০৯ পিএম   (ভিজিট : ৬৫)
X

নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে-এমন পশ্চাৎমূখী ধারণা প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার পরিকল্পনা করছেন। বিশেষ করে ঘরে এবং কর্মক্ষেত্রসহ জনসমাগমস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। 

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান এক কথার মানুষ, তিনি যে প্রতিশ্রুতি দেন তা পালন করেন। তাই, আমাদের সবাইকে নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে এমন পশ্চাৎমুখী ধারণা প্রত্যাখ্যান করতে হবে। 

আজ শুক্রবার ঢাকা-২০ আসনে অনুষ্ঠিত এক নারী সমাবেশে মুরাদ এসব কথা বলেন। ধামরাই উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহিলা দলের যুগ্ম সম্পাদক সাবিনা ইয়াসমীনের সভাপতিত্ব করেন। এই অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন সানজিদা ইসলাম মাঈশা। 

অনুষ্ঠানে মুরাদ বলেন, আমরা এমন একটি আধুনিক ও গণমুখী বাংলাদেশ দেখতে চাই, যেখানে কোনো নারীর ওপর কেউ কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পারে। আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের দল বিএনপি এই জায়গায় শক্ত ভূমিকা রাখবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy