তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য

2025-12-02T10:28:01+00:00
2025-12-02T10:28:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: সালাহউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১০:২৮ এএম   (ভিজিট : ৬৭)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এটা আমাদের নিয়মিত বৈঠক। এই বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সামনের নির্বাচনী কৌশল, নির্বাচনী প্রচারণাসহ বিভিন্ন বিষয় নিয়ে রুটিন আলোচনা করি।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থার যাবতীয় সব তথ্য ড. এ জেড এম জাহিদ হোসেনের কাছে আছে। এ ব্যাপারে তিনি কথা বলবেন।




  বিষয়:   সালাহউদ্দিন আহমেদ  তারেক রহমান 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy