কারাগারে পড়াশোনার জন্য বই চেয়েছেন সাবেক এমপি সাবিনা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিন কারাগারে বসে পড়াশোনার জন্য বই চেয়েছেন। প্রায় ৬

2025-12-02T15:53:21+00:00
2025-12-02T15:53:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কারাগারে পড়াশোনার জন্য বই চেয়েছেন সাবেক এমপি সাবিনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৩ পিএম   (ভিজিট : ৮৬)
X

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিন কারাগারে বসে পড়াশোনার জন্য বই চেয়েছেন। প্রায় ৬ মাস ধরে তিনি কারাগারে রয়েছেন।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তুহিনের পক্ষে তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন কারাগারে বই পাঠানোর আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, ‘সাবিনা আক্তার তুহিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্রী। সামনে পরীক্ষা, পড়াশোনার জন্য কারাগারে বসে যেন পড়াশোনা করতে পারেন, তা সরবরাহ করার প্রার্থনা করছি।’
শুনানি নিয়ে আদালত আবেদন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন। এছাড়াও এ আইনজীবী জানান, সাবিনা আক্তার তুহিন আইনের শিক্ষার্থী। ভবিষ্যতে আইনজীবী হয়ে নিজের মামলা নিজেই লড়তে চান।

উল্লেখ্য, গত ২৩ জুন রাতে ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়ি থকে থেকে সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি। এখন পর্যন্ত তাকে পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy