রাজাকারদের জন্য একমাত্র ঔষধ আওয়ামী লীগ: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ একটা অসভ্য দল। কিন্তু রাজাকার ও আলবদরদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। নির্বাচন সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, কারও কারও বক্তব্য এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভোট না দিলে জান্নাত-জাহান্নামের কথা বলা হচ্ছে। এমনকি কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে।

2025-12-03T16:45:53+00:00
2025-12-03T16:45:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজাকারদের জন্য একমাত্র ঔষধ আওয়ামী লীগ: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৫ পিএম   (ভিজিট : ২৩৬)
X

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ একটা অসভ্য দল। কিন্তু রাজাকার ও আলবদরদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল।

নির্বাচন সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, কারও কারও বক্তব্য এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভোট না দিলে জান্নাত-জাহান্নামের কথা বলা হচ্ছে। এমনকি কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ও আলবদর হিসেবে পরিচিত ছিল, তারা তখন বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আজ তারাই আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। তারা কি এই বাংলাদেশ চেয়েছিল?

তিনি বলেন, আওয়ামী লীগ একটা অসভ্য দল। কিন্তু তাদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। কারণ, তারা সভ্যদের সঙ্গে চলতে পারে না। আমরা আওয়ামী লীগের মতো আচরণ করতে পারি না বলেই ওদের কণ্ঠস্বর এত উঁচু। বাস্তবে আওয়ামী লীগ একটি অভদ্র দল এবং তারাও (জামায়াত) একটি অসভ্য ও ধর্ম বিকৃতকারী দল।




  বিষয়:   রাজাকার  আলবদর  আওয়ামী লীগ  মির্জা আব্বাস 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy