খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত রয়েছে কাতার।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে

2025-12-04T13:23:32+00:00
2025-12-04T13:25:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১:২৩ পিএম  আপডেট: ০৪.১২.২০২৫ ১:২৫ পিএম  (ভিজিট : ৬৬)
X

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত রয়েছে কাতার। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

একইদিন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ–খবর জানান দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। 

এদিকে দলের মধ্যপ্রাচ্যের নেতাদের বরাতে জানা যায়, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দরকার হলে সহায়তা দিতে প্রস্তুত আছে কাতার। প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে দেশটি।

বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স করে আনা-নেওয়া করা হয় তাকে। 

এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের নেতারা।





  বিষয়:   খালেদা জিয়া  এয়ার অ্যাম্বুলেন্স  কাতার 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy