এভারকেয়ারে পৌঁছেছেন ডা. জুবাইদা

অনলাইন ডেস্ক

রাজনীতি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার

2025-12-05T12:03:29+00:00
2025-12-05T12:03:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এভারকেয়ারে পৌঁছেছেন ডা. জুবাইদা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১২:০৩ পিএম   (ভিজিট : ৬৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (০৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৩ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।

এর আগে, ডা. জুবাইদা রহমান সকাল সাড়ে ১০টার দিকে লন্ডন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। এরপর সরাসরি বিমানবন্দর থেকে এভারকেয়ারের উদ্দেশে রওনা হন তিনি।

বিমানবন্দর সূত্রে জানা যায়, দেশে পৌঁছানোর পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রওনা হন। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেবেন বলেও জানা গেছে।এদিক, এদিন কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেশে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার সময় পিছিয়েছে।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে।’

তিনি আরও বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাআল্লাহ রোববার (৭ ডিসেম্বর) লন্ডন নেওয়া হবে।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy