‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ঘোষণা, গণঅভ্যুত্থানের আদর্শ বাস্তবায়নের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে তিনটি রাজনৈতিক দল ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন

2025-12-07T18:34:25+00:00
2025-12-07T18:34:25+00:00
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
   
‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ঘোষণা, গণঅভ্যুত্থানের আদর্শ বাস্তবায়নের প্রতিশ্রুতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৪ পিএম   (ভিজিট : ৫৩)
X

জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে তিনটি রাজনৈতিক দল ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন জোট ঘোষণা করেছে। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ডিআরইউতে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। জোটের অন্তর্ভুক্ত দলগুলো হলো- জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টি।

সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নাহিদ ইসলামকে নতুন জোটের মুখপাত্র হিসেবে ঘোষণা করেন। এছাড়া উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ প্রমুখ।

নাহিদ ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে আমরা একটি ঐক্য প্রক্রিয়ার ভেতরে ছিলাম। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। কিছু শক্তি সংস্কারের পথ বাধাগ্রস্ত করেছে, কিন্তু যারা পরিবর্তনের পক্ষে আছি, আমরা ঐক্যবদ্ধ। আমাদের লক্ষ্য বাংলাদেশকে পুরনো রাজনীতির পথে ফিরতে না দেওয়া।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পরের বাংলাদেশ আগের মতো হবে না। আমরা মানুষের মধ্যে সৃষ্টি হওয়া হতাশা ও ভীতি দূর করতে এসেছি। এই যৌথ প্রক্রিয়ায় আরও রাজনৈতিক দলকে আহ্বান জানানো হবে। আমরা দেশের জাতীয় মর্যাদা, অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়নের লক্ষ্য নিয়ে নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেব।”

নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, “নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, এটি দেশের সংস্কার ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখার একটি প্রক্রিয়া। আমাদের নতুন জোট এই আদর্শকে সামনে রেখে কাজ করবে।”





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy