আজ পদত্যাগ কর‍তে পারেন দুই ছাত্র উপদেষ্টাই

অনলাইন ডেস্ক

রাজনীতি

অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে

2025-12-10T10:50:27+00:00
2025-12-10T11:01:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ পদত্যাগ কর‍তে পারেন দুই ছাত্র উপদেষ্টাই
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:৫০ এএম  আপডেট: ১০.১২.২০২৫ ১১:০১ এএম  (ভিজিট : ৬০)
X

অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন বলে জোরালো গুঞ্জন শুরু হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে এই দুই উপদেষ্টার আজ বা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে সরকারের একাধিক নির্ভরযোগ্য সূত্র ইঙ্গিত দিয়েছে। একই সঙ্গে, তারা যে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেগুলোর নতুন দায়িত্বভার কাদের হাতে যাচ্ছে, তা নিয়ে প্রশাসন মহলে তুমুল আলোচনা চলছে।


জানা গেছে, দুই উপদেষ্টা পদত্যাগের জন্য প্রস্তুত। আজ বুধবার বিকেল ৩টায় সচিবালয়ে একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ধারণা করা হচ্ছে, এই সংবাদ সম্মেলন থেকেই তিনি তার পদত্যাগ এবং নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। তবে অন্য উপদেষ্টা মাহফুজ আলম একই দিনে ঘোষণা দেবেন কিনা, তা নিশ্চিত নয়।


বর্তমানে উপদেষ্টা মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।এই দুই ছাত্র উপদেষ্টা সরে গেলে, ওই তিনটি মন্ত্রণালয় পরিচালনার জন্য নতুন উপদেষ্টা নিয়োগ করা হবে, নাকি বর্তমানে থাকা উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হবে—এই প্রশ্নে সরকারের অভ্যন্তরে মতবিনিময় চলছে। তবে সরকারি সূত্রের খবর, এই শেষ মুহূর্তে নতুন করে উপদেষ্টা নিয়োগের সম্ভাবনা কম। বরং, বিদ্যমান উপদেষ্টাদের অতিরিক্ত দায়িত্ব হিসেবেই এই মন্ত্রণালয়গুলোর ভার দেওয়া হতে পারে।


আলোচনায় থাকা সম্ভাব্য নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে অন্যতম হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন: তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পেতে পারেন। তিনি বর্তমানে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন।আদিলুর রহমান খান: তিনিও অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভার পেতে পারেন। তিনি এখন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। রিজওয়ানা হাসান: পরিবেশবিষয়ক এই উপদেষ্টাও কোনো একটি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন বলে গুঞ্জন রয়েছে।


এদিকে, পদত্যাগকারী এই দুই ছাত্র উপদেষ্টার রাজনৈতিক ভবিষ্যৎ কী, এবং তারা নির্বাচনে অংশ নিচ্ছেন কিনা, তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল বাড়ছে। জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের দ্বারা গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে। গুঞ্জন রয়েছে যে, এই দুই ছাত্র উপদেষ্টা এনসিপিতে যোগ দিতে পারেন এবং তাদের নিয়ে দলের অভ্যন্তরীণ মহলেও আলোচনা চলছে। তবে এনসিপির সঙ্গে কিছু অমীমাংসিত বিষয় থাকায়, সমঝোতা না হলে তারা বিকল্প রাজনৈতিক পথও বেছে নিতে পারেন।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy