ঢাকার তিন আসনে নাহিদ-পাটওয়ারী-তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা-১১ ও ঢাকা-১৮ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে।

2025-12-10T12:13:09+00:00
2025-12-10T12:13:09+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ঢাকার তিন আসনে নাহিদ-পাটওয়ারী-তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১২:১৩ পিএম   (ভিজিট : ৬৮)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা-১১ ও ঢাকা-১৮ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে দলের অস্থায়ী কার্যালয়ে প্রথম ধাপের ১২৫ জন মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেন সদস্যসচিব আখতার হোসেন।


ঘোষণা অনুযায়ী, ঢাকা-১১ আসনে প্রার্থী হয়েছেন মো. নাহিদ ইসলাম; ঢাকা-১৮ আসনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মনোনয়ন পেয়েছেন। এছাড়া ঢাকা-৯ আসনে প্রার্থী হয়েছেন ডা. তাসনিম জারা। তিনজনই শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।


সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘প্রাথমিক তালিকায় থাকা প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ বা কোনো ধরনের প্রতিকূলতা থাকলে তা যাচাই করে প্রয়োজন হলে প্রার্থিতা বাতিল করা হবে।’ তিনি আরও জানান, তিন ধাপে সব আসনের প্রার্থী ঘোষণা করা হবে।


এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, ‘দলের মনোনয়ন তালিকায় বিভিন্ন ব্যতিক্রমী ও যোগ্য প্রার্থী অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা নির্বাচন কমিশনের নিয়ম মেনে গণভোটে অংশগ্রহণ করবেন।’ মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানান। তিনি বলেন, ‘দল দুর্নীতি, চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহারে লিপ্ত কাউকে সংসদে পাঠাতে চায় না; প্রার্থী নির্বাচনি আইন মানতে বাধ্য, তা না মানলে প্রার্থিতা বাতিল হবে।’





  বিষয়:   তাসনিম জারা  পাটওয়ারী  নাহিদ  এনসিপি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy