পরিবেশের ভারসাম্য রক্ষায় খুলনায় ব্রাকের ১৯ তম নার্সারির উদ্বোধন

খুলনা ব্যুরো

সবুজ পৃথিবীর জন্য নার্সারী এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাক এন্টারপ্রাইজের উদ্যেগে ১৯ তম নার্সারীর উদ্বোধন করা হয়েছে। বুধবার

2025-12-10T17:26:54+00:00
2025-12-10T17:26:54+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পরিবেশের ভারসাম্য রক্ষায় খুলনায় ব্রাকের ১৯ তম নার্সারির উদ্বোধন
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম   (ভিজিট : ১০৭)
X

সবুজ পৃথিবীর জন্য নার্সারী এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাক এন্টারপ্রাইজের উদ্যেগে ১৯ তম নার্সারীর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর মোস্তর মোড়ে নার্সারীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনের সময় নার্সারীর মধ্যে সাড়ে ৩০০ অধিক বিভিন্ন ফলজ ও বনজ গাছ রাখা হয়। বিজয়ের এই মাসে উদ্বোধন উপলক্ষে নার্সারীর প্রতিটি চারার ওপর ১০ শতাংশ ছাড়ে বিক্রি করা হচ্ছে। অনুষ্ঠানে ব্রাক কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাক নার্সারীর এজিএম এফএম শাহনেওয়াজ মমতাজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, ব্রাক খুলনা জেলা সমন্বয়ক মোহাম্মাদ শফিকুল ইসলাম এবং জোনাল ম্যানেজার মো. জাহিদ ইব্রাহিম। 

উদ্বোধন অনুষ্ঠানে ব্রাক নার্সারীর এজিএম এফএম শাহনেওয়াজ মমতাজ চৌধুরী বলেন, গাছের কোন বিকল্প নেই। ক্লাইমেট চেঞ্জ ঠিক রাখতে হলে গাছ মুল। দেশের মানুষ ভাল ফল জাতের গাছ পায় সেটার জন্য্য আমরা মিলে মিশে কাজ কাজ করছি। আমরা মাতৃ গাছের চারা করে সারা বাংলাদেশে বিক্রি করি। বাংলাদেশের জনসংখ্যা বেশি বন, গাছপালা কাটছে এবং বিল্ডিং হচ্ছে। ছাদ বাগানের জন্য আমরা ফলনের গাছ নিয়ে এসেছি। এর কারণে মানুষ যেন সবুজের ছোয়া এবং অক্সিজেন পায়। পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদেরে মুল উদ্দেশ্যে। 

তিনি বলেন, সারা বাংলাদেশে আমাদের ১৯ টি নার্সারীর উদ্বোধন করা হয়েছে। 






Loading...
Loading...


এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy