নির্বাচনের আগে নিজেকে ‘এমপি’ ঘোষণা জামায়াত প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

‘ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই ইনশাআল্লাহ’- চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা এ কথার

2025-12-10T21:49:37+00:00
2025-12-10T21:49:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনের আগে নিজেকে ‘এমপি’ ঘোষণা জামায়াত প্রার্থীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৯ পিএম   (ভিজিট : ২০২)
X

‘ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই ইনশাআল্লাহ’- চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা এ কথার শুদ্ধ বাংলা হলো ‘এটাতো সিল মারা হয়ে গেছে, আমি এমপি হবো কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ।’

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ‘কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁহ উপজেলা’ নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর।

ফেসবুকে ছড়িয়ে পড়া ১৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় এক ব্যক্তির প্রশ্নের জবাবে এমন উত্তর দিয়েছেন তিনি। ‘রবিন খান’ নামের প্রোফাইলে পোস্টকৃত সেই ভিডিওতে শহিদুল আলম বাহাদুরকে প্রশ্ন করা হয়, ‘এখন কক্সবাজারে এমপি কে হবে? আপনার কি মনে হয়’।

শহিদুল আলম বাহাদুর কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) ছিলেন। এ কারণে তাকে স্থানীয়রা ‘ভিপি বাহাদুর’ নামেও চেনেন। এ ছাড়াও তিনি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। ‘রান উইথ ভিপি বাহাদুর’ নামে জামায়াতের এই প্রার্থী নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে কক্সবাজার শহরে গণ-দৌড় কর্মসূচির আয়োজন করেন।

বাহাদুর বলেন, জনগণের সমর্থনে এবং আল্লাহর রহমতে আমরা বিজয়ী হবো এবং আমাদের অঙ্গীকার পালনে দৃঢ়প্রতিজ্ঞ থাকবো। নতুন বাংলাদেশ গড়ার জনগণের প্রত্যাশা পূরণে যুবকদের শিক্ষিত ও প্রযুক্তি দক্ষতা বৃদ্ধিতে আমাদের পদক্ষেপ হবে কার্যকর এবং সময়োপযোগী।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy