নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমিরের বার্তা

অনলাইন ডেস্ক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের সব পর্যায়ের নেতা-কর্মীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছেন।শুক্রবার (১২ ডিসেম্বর)

2025-12-12T11:29:30+00:00
2025-12-12T11:29:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমিরের বার্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১১:২৯ এএম   (ভিজিট : ৮৫)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের সব পর্যায়ের নেতা-কর্মীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছেন।  শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এই নির্দেশনা দেন।

ডা. শফিকুর রহমান তার পোস্টে লিখেছেন, "গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত।"

পোস্টে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, ঘোষিত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী দেশের সব পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানাই যে, তারা যেন ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে বিভিন্ন প্রচার উপকরণ (পোস্টার, ব্যানার ইত্যাদি) সরিয়ে নেন।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy