ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় সাদিক কায়েমের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন।আজ শুক্রবার (১২

2025-12-12T15:51:12+00:00
2025-12-12T17:49:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় সাদিক কায়েমের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৩:৫১ পিএম  আপডেট: ১২.১২.২০২৫ ৫:৪৯ পিএম  (ভিজিট : ৩১৫)
X

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন। 

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার পরপরই তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, হাদির বাম কানের নিচে গুলি লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
ডাকসু ভিপি সাদিক কায়েম ফেসবুক পোস্টে বলেন, ওসমান হাদিকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্রজনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।

গত নভেম্বর মাসে শরিফ ওসমান হাদি দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন। ১৪ নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

এর আগে, জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদী। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy