রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

লীগের প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই-জেনারেটেড একটি ভুয়া ছবিকে সত্য হিসেবে গ্রহণ করে শরীফ ওসমান হাদীর হত্যাচেষ্টাকারীর সঙ্গে আমাকে জড়িয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা দায়িত্বজ্ঞানহীন ও অপতথ্যভিত্তিক। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেন শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।

2025-12-13T19:18:42+00:00
2025-12-13T19:18:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন সাদিক কায়েম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৭:১৮ পিএম   (ভিজিট : ১৪৬)
X

লীগের প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই-জেনারেটেড একটি ভুয়া ছবিকে সত্য হিসেবে গ্রহণ করে শরীফ ওসমান হাদীর হত্যাচেষ্টাকারীর সঙ্গে আমাকে জড়িয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা দায়িত্বজ্ঞানহীন ও অপতথ্যভিত্তিক।

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেন শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।

তিনি বলেন, যারা আগামীর বাংলাদেশ গড়ার আশ্বাস নিয়ে জনতার কাছে যাচ্ছেন, তারা যখন যেকোনো সংকটে সত্য জানার চেষ্টা না করে আওয়ামী নির্ভর অপতথ্যকে ফ্যাক্ট হিসেবে গ্রহণ করেন, তখন আগামীর দেশ বিনির্মাণে তাদের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়।

সাদিক কায়েম ফেসবুকে আরও লিখেন, আমাকে নিয়ে আজকে বিএনপির সমাবেশে জনাব রুহুল কবির রিজভী প্রদত্ত বক্তব্যে ভুয়া ছবি নির্ভর যে মিথ্যা অভিযোগ (আমার সাথে শুটার একই টেবিলে চা খাচ্ছেন দাবিতে) তুলেছেন, তা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দল হিসেবে বিএনপি এবং ব্যক্তি রিজভী নিজেকে অপতথ্য ছড়ানোর অপরাধ থেকে দায়মুক্ত করার আহবান জানাচ্ছি।




  বিষয়:   সাদিক কায়েম  রিজভী  ক্ষমা  হাদী 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy