সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার

2025-12-15T11:12:18+00:00
2025-12-15T12:20:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:১২ এএম  আপডেট: ১৫.১২.২০২৫ ১২:২০ পিএম  (ভিজিট : ৫৪)
X

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

কেন্দ্রীয় শহীদ মিনারে আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগ দেবে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে শহীদ মিনারে একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ কর্মসূচির ডাক দিয়েছে তারা।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, ‘সোমবার (১৫ ডিসেম্বর) ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে শহীদ মিনারে একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে ভারতপন্থি কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। শহীদ মিনার থেকে ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা দেশপ্রেমিক সব রাজনৈতিক দলকে সেই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

শনিবার, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয় দলগুলো। সেসময় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।




  বিষয়:   সর্বদলীয় প্রতিরোধ  সর্বদলীয় প্রতিরোধ  সমাবেশ  ওসমান হাদি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy