ওসমান হাদির পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন রনি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি অনেক আগে থেকেই নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন।

2025-12-15T17:09:50+00:00
2025-12-15T17:09:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওসমান হাদির পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন রনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৫:০৯ পিএম   (ভিজিট : ৫৪)
X

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি অনেক আগে থেকেই নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। প্রায় দেড় মাস ধরে তিনি প্রতিদিন ভোরে ফজরের নামাজের পর মসজিদের সামনে প্রচারণা চালাতেন।

তবে তিনি এখন সন্ত্রাসীর গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। যার ফলে তার প্রচারণাও বন্ধ হয়ে পড়ে। এবার তার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি। তিনি ভোট চাইছেন ওসমান হাদির জন্য।

রোববার (১৪ ডিসেম্বর) তিনি ঘোষণা দিয়েছিলেন, হাদির পক্ষে ভোট চাইবেন। আজ সকালে তিনি ফজরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে প্রচারণা শুরু করেন। সঙ্গে সবার কাছে তিনি হাদির সুস্থতার জন্য দোয়াও কামনা করেছেন।

বিষয়টি তিনি জানান ফেসবুকে। তিনি লিখেন, ফজরের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু করে রমনায় হাদি ভাইয়ের জন্য ভোটারযোগ ও তার সুস্থতার জন্য দোয়া চাইতে গেলাম।

হাদির জন্য বহু মানুষ দোয়া করছে বলে জানান রনি। তিনি বলেন, বিশ্বাস করেন ভাই মানুষজন হাদি ভাইয়ের কথা শুনলেই বলে, ‘আমরা হাদির জন্য নামাজেও দোয়া করেছি। কত শত মানুষের কাছে যে এই একই কথা শুনেছি।

এই দৃশ্য দেখেই রনি বিশ্বাস করতে শুরু করেছেন, ওসমান হাদি শিগগিরই ফিরে আসবেন। তার কথা, আমার ভেতরে আশার আলো জাগাচ্ছে। এত মানুষের দোয়া আল্লাহ কবুল করুক। ইনশাআল্লাহ ওসমান হাদি ফিরবে।

এদিকে ওসমান হাদিকে আজ উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুরে। সেখানে ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে তার চিকিৎসা চলবে।




  বিষয়:   রনি  ওসমান হাদি  নির্বাচনী প্রচারণা 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy