এনসিপির আগ্রাসন বিরোধী যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘আগ্রাসন বিরোধী’ যাত্রা শুরু হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায়

2025-12-16T16:55:23+00:00
2025-12-16T16:55:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এনসিপির আগ্রাসন বিরোধী যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৫ পিএম   (ভিজিট : ৬২)
X

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘আগ্রাসন বিরোধী’ যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয় থেকে এই যাত্রা শুরু হয়। রোডম্যাপ অনুযায়ী আগ্রাসনবিরোধী এই যাত্রা বাংলামোটর মোড় থেকে কাঁটাবন মোড়, নীলক্ষেত মোড়, পলাশীর মোড় হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

মিছিলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর প্রতিটি থানা থেকে নেতাকর্মীরা বিজয় মিছিলে অংশগ্রহণ করেছেন। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশ নিয়েছেন।

বিজয় মিছিলে বিভিন্ন স্লোগানে উজ্জীবিত নেতাকর্মীরা। বেশ কয়েকটি স্লোগান হলো, ‘গণভোটে হ্যাঁ বলি, সংস্কারের সাথে চলি’, ‘মুক্তির মূল সনদ গণভোট-গণভোট’, ‘এক হাদির কিছু হলে- জ্বলবে আগুন ঘরে ঘরে’। 




  বিষয়:   এনসিপি  আগ্রাসন বিরোধী 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy