হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা শুরু হয়। এ সময় প্রচারণায় অংশ নেওয়া তিনজন ব্যক্তিকে সন্দেহজনক মনে করে পুলিশ।

2025-12-17T20:47:29+00:00
2025-12-17T20:47:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তি আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম   (ভিজিট : ৫৩৯)
X

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা শুরু হয়। এ সময় প্রচারণায় অংশ নেওয়া তিনজন ব্যক্তিকে সন্দেহজনক মনে করে পুলিশ। 

একপর্যায়ে তাদের মধ্যে দুজনকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হলে সন্দেহের কোনো ভিত্তি না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বক্ষণ তৎপর রয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে আটক দুইজনের পরিচয় নিশ্চিত হওয়ায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।




  বিষয়:   হাসনাত  নির্বাচনী প্রচারণা  সন্দেহভাজন  এনসিপি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy