আশা করি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সমান রাখবে সরকার: শামীম হায়দার পাটোয়ারী

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

রাজনীতি

স্বাধীনতা-উত্তর ৯টি সংসদ নির্বাচনেই জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। তবে কোনও নির্বাচনের দুই মাস আগে আইনশৃঙ্খলা এত খারাপ ছিল

2025-12-17T21:34:42+00:00
2025-12-17T21:34:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশা করি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড সমান রাখবে সরকার: শামীম হায়দার পাটোয়ারী
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৪ পিএম   (ভিজিট : ৭৫)
X

স্বাধীনতা-উত্তর ৯টি সংসদ নির্বাচনেই জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। তবে কোনও নির্বাচনের দুই মাস আগে  আইনশৃঙ্খলা এত খারাপ ছিল বলে মনে হয় না। আশা করি সরকার লেভেল প্লেইং ফিল্ড সমান রাখবেন আজ বুধবার কেন্দ্রীয় কার্যলায়ে আয়োজিত সংবাদ সন্মেলনে এই কথা বলেন জাতিয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা জানালো জাতীয় পার্টি। 

তিনি আরো বলেন, আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। তবে সামগ্রিক পরিবেশ দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। আজ থেকেই আমাদের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। আমরা আশা করি নির্বাচন কমিশন সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করবে। অন্যথায় দেশের সংকট কাটবে না

তিনি অভিযোগ করে বলেন,  একটি মহল একাত্তরের চেতনাকে ভূ-লুণ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে। ইতিহাস বিকৃত করছে। আমরা মনে করি ২৪ মানে একাত্তরের পরাজয় নয়। ধারাবাহিকতা মাত্র। যারা একাত্তরকে ধারণ করবে, তারা ২৪-কেও লালন করবে। আমরা মনে করি এই যুগপৎ সমন্বয়ের রাজনীতি বর্তমানে অনুপস্থিত। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ বাঁচাতে হবে।

শামীম পাটোয়ারী আরও অভিযোগ করে বলেন, গত এক বছরে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারেনি। সর্বত্রই মব সন্ত্রাস। মিথ্যা ও সাজানো মামলায় প্রতিপক্ষকে হয়রানি করা হচ্ছে। জামিন হওয়ার পর আবারও জেলগেট থেকে গ্রেফতার করা হচ্ছে। জাতীয় পার্টির সাবেক এমপি গোলাম কিবরিয়ার বারবার জামিন হওয়া সত্ত্বেও জেলগেট থেকে গ্রেফতার করে নতুন মামলায় জড়ানো হচ্ছে। তিনি ভিত্তিহীন মামলা থেকে সাধারণ মানুষের অব্যাহতি চান।

সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে ছিলেন প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মো: আতিকুর রহমান আতিক, শেরীফা কাদের, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, এইচ এম শাহরিয়ার আসিফ, আমিনুল ইসলাম ঝন্টু, এস এম ইয়াসির  ইকবাল হোসেন তাপস, আলহাজ্ব  আবু তাহের, আজমল হোসেন লেবু, নুরুন্নাহার বেগম,  চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, মাশরেকুল আযম রবি, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নোমান মিয়া, দপ্তর সম্পাদক  মাহমুদ আলম।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy