ইসির কাছে নিরাপত্তা চাইলেন এমপি প্রার্থী সিগমা

অষ্টগ্রাম প্রতিনিধি

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিজের ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন

2025-12-18T18:25:09+00:00
2025-12-18T18:25:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইসির কাছে নিরাপত্তা চাইলেন এমপি প্রার্থী সিগমা
অষ্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৬:২৫ পিএম   (ভিজিট : ৭৮)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিজের ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন কিশোরগঞ্জ–৪ (অষ্টগ্রাম–ইটনা–মিঠামইন) আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কাজী রেহা কবির সিগমা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)  সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

গত বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে সাক্ষাৎ করে তিনি লিখিত আবেদন জমা দেন।

আবেদনে কাজী রেহা কবির সিগমা উল্লেখ করেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে ইতোমধ্যে এলাকায় গণসংযোগ শুরু করেছেন। সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া ও জনসমর্থন পাওয়ায় তার কর্মী ও সমর্থকরা উৎসাহের সঙ্গে নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছেন।

তবে তিনি অভিযোগ করেন, আইনানুগ ও শান্তিপূর্ণ গণসংযোগে বাধা সৃষ্টি করতে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৎপরতা চালাচ্ছে। তার দাবি অনুযায়ী, গত ১৬ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তার এক নিরপরাধ কর্মীকে গ্রেপ্তার করে ভুয়া মামলায় কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. কিয়ামত আলী (৫০) একজন রিকশাচালক এবং এলাকায় পরিচিত ও নিরীহ মানুষ বলে উল্লেখ করেন সিগমা। 

তিনি বলেন, “কিয়ামত আলীর বিরুদ্ধে পূর্বে কোনো মামলা বা অভিযোগ ছিল না। তাকে হঠাৎ গ্রেপ্তার করায় আমার কর্মী ও সমর্থকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এতে নির্বাচনী কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, নিরপরাধ রিকশাচালককে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে, যা নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।

এমপি প্রার্থী সিগমা নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে গ্রেপ্তারকৃত মো. কিয়ামত আলীর মুক্তি নিশ্চিত করার পাশাপাশি নিজ ও কর্মীদের নিরাপত্তা প্রদানের আহ্বান জানান।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy