ফ্যাসিবাদবিরোধীরা আমার জন্য ঢাল হয়ে পাশে দাঁড়াবে: হাসনাত আবদুল্লাহ

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিঞ্চালের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমাকে বাঁচাতে বিএনপি-জামাতের নেতা কর্মীরা ও ফ্যাসিবাদ বিরোধীরা

2025-12-18T21:35:56+00:00
2025-12-18T21:35:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফ্যাসিবাদবিরোধীরা আমার জন্য ঢাল হয়ে পাশে দাঁড়াবে: হাসনাত আবদুল্লাহ
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৫ পিএম   (ভিজিট : ৮৩)
X

জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিঞ্চালের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমাকে বাঁচাতে বিএনপি-জামাতের নেতা কর্মীরা ও ফ্যাসিবাদ বিরোধীরা আমার জন্য ডাল হয়ে পাশে দাঁড়াবে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে নির্বাচনী পদযাত্রা কালে উঠান বৈঠকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, দেবিদ্বারে জামাত বিএনপির যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি করছে ১৬-১৭ বছর বাসায় ঘুমাইতে পারে নাই, মামলা খেয়েছে জেলে গিয়েছে ওই পরিবারগুলো আমার পাশে থাকবে আমাকে বাঁচাতে ডাল হয়ে দাঁড়াবে। আমাদেরকে হুমকিদমকি দিতেছে না? আমাদের বাঁচানোর জন্য দেবিদ্বারের নারীরাই যথেষ্ট, তারপরে আসবে আমাকে যারা পছন্দ করে, তারপর আসবে আমার বিএনপি জামাতের নেতাকর্মীরা।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমরা হুমকি-ধুমকির রাজনীতিতে বিশ্বাসী না। মনে রাখবেন যারা ভয় দেখায় তাদের গদি লইরা যাইতেছে। মানুষ তখনই ভয় দেখায় যখন নিজে ভয় পায়, ভয় না পাইলে ভয় দেখায় না। ভয় দেখিয়ে বুলেট দিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না, ভয় দেখিয়ে সংসার ও হয় না। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়।

নির্বাচনী পদযাত্রায় হাসনাত আব্দুল্লাহর সাথে অংশগ্রহণ করেন দেবিদ্বার উপজেলা এনপিপির সদস্য সাইফুল ইসলাম শামিম, মোসলে উদ্দিন, আমির হোসেন, কুমিল্লা জেলা জাতীয় যুব শক্তি সদস্য নাসির উদ্দীন, দেবিদ্বার উপজেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য রাফসান, হৃদয়, মেহেদী হাসান, সবুজসহ জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy