হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ

অনলাইন ডেস্ক

রাজনীতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে

2025-12-19T10:18:52+00:00
2025-12-19T10:18:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১০:১৮ এএম   (ভিজিট : ৫৯)
X

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে অনেক জেলায় সড়কে অবস্থান করেন ওসমান হাদির সমর্থক এবং বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।তারা হাইকমিশনের দিকে ইটপাটকেল ছোড়েন বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

এ ছাড়া, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রাজশাহীতে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

দেশের আরো অনেক স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয় বৃহস্পতিবার রাতে। চট্টগ্রামে কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়েছে। সেখানে ভারতীয় সহকারী-হাইকমিশনারের বাসভবনের সামনে জড়ো হন অনেকে।এর মধ্যে সাভারে মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্র-জনতা।

ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধরা পথে নেমে আসেন।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy