‘সাধারণ কফিনে হাসিমুখে আল্লাহর কাছে হাজির হবো’

অনলাইন ডেস্ক

রাজনীতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কেবল রাজপথের নেতা ছিলেন না, বরং তাঁর লেখনী ও বক্তব্যে ফুটে উঠত

2025-12-19T14:19:35+00:00
2025-12-19T14:29:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ওসমান হাদি বলেছিলেন
‘সাধারণ কফিনে হাসিমুখে আল্লাহর কাছে হাজির হবো’
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ২:১৯ পিএম  আপডেট: ১৯.১২.২০২৫ ২:২৯ পিএম  (ভিজিট : ৫৪)
X

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কেবল রাজপথের নেতা ছিলেন না, বরং তাঁর লেখনী ও বক্তব্যে ফুটে উঠত এক নির্ভীক আধ্যাত্মিক চেতনা। তাঁর শাহাদাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পুরনো কিছু পোস্ট এখন নেটিজেনদের চোখে জল আনছে। বিশেষ করে মৃত্যু ও সাধারণ জীবন যাপন নিয়ে তাঁর গভীর দর্শন এখন মানুষের মুখে মুখে।


গত ১৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে ওসমান হাদির ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্ট শেয়ার করা হয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। একটি সাধারণ কফিনের ছবির সঙ্গে সেখানে লেখা ছিল:

"হারাম খাইয়া আমি এত মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।"

নিজের উপার্জনকে 'হালাল' এবং জীবনকে সাদামাটা রাখার এই দৃঢ় প্রত্যয় সাধারণ মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে।



মৃত্যুর ঠিক আগমুহূর্তে তাঁর আরেকটি পোস্ট ছিল অত্যন্ত শক্তিশালী ও অনুপ্রেরণামূলক। সেখানে তিনি লিখেছিলেন:

"মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদের সন্তানরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই।" তিনি আরও উল্লেখ করেছিলেন যে, শাহাদাতের লক্ষ্য নিয়েই তাঁরা পৃথিবীতে পা রেখেছেন, তাই মৃত্যুর ভয় তাঁকে দমাতে পারবে না।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এই নেতার মরদেহ আজ শুক্রবার বিকেলে দেশে আনা হচ্ছে।

বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে (সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ৩টা ৫০ মিনিটে) মরদেহবাহী কফিনটি রওয়ানা হওয়ার কথা।
সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শহীদ হাদির মরদেহ এসে পৌঁছাবে।

শহীদ ওসমান হাদির এই মহাপ্রয়াণে সারা দেশের ছাত্র-জনতার মাঝে এক শোকাতুর কিন্তু লড়াকু আবহ বিরাজ করছে।







Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy