বৈষম্যবিরোধী আন্দোলন থেকে পদত্যাগের ঘোষণা যুথির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জান্নাতুল ফেরদৌস যুথি। বৃহস্পতিবার

2025-12-19T16:56:44+00:00
2025-12-19T16:56:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৈষম্যবিরোধী আন্দোলন থেকে পদত্যাগের ঘোষণা যুথির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৬ পিএম   (ভিজিট : ৭১)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জান্নাতুল ফেরদৌস যুথি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক লিখিত পদত্যাগপত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত জানান তিনি।

জান্নাতুল ফেরদৌস যুথি পদত্যাগপত্রে উল্লেখ করেন, গত ১৬ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির এক বিবৃতির মাধ্যমে কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে তাকে যুগ্ম সদস্য সচিব পদে অন্তর্ভুক্ত করা হলেও এ বিষয়ে তার কোনো ধরনের সম্মতি বা মতামত নেওয়া হয়নি, যা তিনি অপমানজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করেন।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি যুক্ত থাকলেও তিনি কোনো রাজনৈতিক বা অর্ধ-রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে আগ্রহী নন।

তার দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে একটি অঘোষিত রাজনৈতিক সংগঠনের রূপ নিয়েছে এবং তার কলেজ থেকেও এ ধরনের প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার অনুমতি দেওয়া হয়নি।

পদত্যাগপত্রে অনুমতি ছাড়া তার নাম ব্যবহার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। একইসঙ্গে ভবিষ্যতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কার্যক্রমের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না বলেও স্পষ্ট করেন তিনি।

জান্নাতুল ফেরদৌস যুথি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন নিজেদের অরাজনৈতিক দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশেই কাজ করছে। এ বিষয়টি কারও অজানা নয়। আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না এবং আপাতত রাজনীতিতে জড়ানোরও কোনো ইচ্ছা নেই। আমার পরিবার সম্পূর্ণভাবে অরাজনৈতিক, আমরা কেউই রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাই না। কলেজের প্রোটোকল ভঙ্গ করা কিংবা আমার পড়াশোনার ক্ষতি করা আমি চাই না। এসব কারণ বিবেচনায় নিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy