১৫ দিন পর লন্ডনে গেলেন ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

লন্ডন থেকে গত ৫ ডিসেম্বর দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ১৫ দিন

2025-12-20T10:17:18+00:00
2025-12-20T10:17:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৫ দিন পর লন্ডনে গেলেন ডা. জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১০:১৭ এএম   (ভিজিট : ৯৪)
X

লন্ডন থেকে গত ৫ ডিসেম্বর দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ১৫ দিন দেশে থেকে আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। 

আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কাতার এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ডা. জুবাইদা।  বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরবেন তারেক রহমান। জানা গেছে, সেসময় স্বামী ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে দেশে ফিরছেন ডা. জুবাইদাও। 

প্রায় এক মাস রাজধানীর এভায়রকেয়ার হাসপাতালে চিকিৎিসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থ শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে এসেছিলেন ডা. জুবাইদা। তবে চিকিৎকদের পরামর্শে খালেদা জিয়াকে পরে বিদেশ নেয়া হয়নি। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। 




  বিষয়:   জুবাইদা রহমান  লন্ডন  এয়ারলাইন্স  তারেক রহমান  বেগম খালেদা জিয়া 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy