কারা হেফাজতে বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কাশিমপুরে কারা হেফাজতে মারা গেছেন বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াছিকুর রহমান বাবু। আজ রোববার (২১ ডিসেম্বর) তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ। কারা কর্মকর্তা জান্নাত উল ফরহাদ বলেন, গত ২৪ সেপ্টেম্বরে রাজধানীর পান্থপথ থেকে গ্রেপ্তারের পর ২৭ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার-২ এ নেওয়া হয় ওয়াছিকুরকে। একটি মামলায় তার রিমান্ড মঞ্জুর হলে রোববার বিকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে পুলিশের একটি দল এসেছিল।

2025-12-21T21:50:54+00:00
2025-12-21T21:53:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কারা হেফাজতে বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৯:৫০ পিএম  আপডেট: ২১.১২.২০২৫ ৯:৫৩ পিএম  (ভিজিট : ৪১৯)
X

কাশিমপুরে কারা হেফাজতে মারা গেছেন বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াছিকুর রহমান বাবু। আজ রোববার (২১ ডিসেম্বর) তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ।

কারা কর্মকর্তা জান্নাত উল ফরহাদ বলেন, গত ২৪ সেপ্টেম্বরে রাজধানীর পান্থপথ থেকে গ্রেপ্তারের পর ২৭ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার-২ এ নেওয়া হয় ওয়াছিকুরকে। একটি মামলায় তার রিমান্ড মঞ্জুর হলে রোববার বিকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে পুলিশের একটি দল এসেছিল।

“আজ বিকাল সোয়া ৪টার দিকে পুলিশের কাছে হস্তান্তরের সময় কারাগারের ফটকেই অজ্ঞান হয়ে পড়েন ওয়াছিকুর। তাৎক্ষণিকভাবে তাকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"

বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াছিকুর রহমান বাবু বর্তমানে বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে ছিলেন।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর ঢাকার পান্থপথ এলাকায় ঝটিকা মিছিল করার সময় প্রতিপক্ষের লোকজনের হাতে বাবু আটক হন বলে জানিয়েছেন ছাত্রলীগের সাবেক এক নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন, এরপর তাকে ‘গণপিটুনি’ দিয়ে কলাবাগান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গণপিটুনিতে ওয়াছিকুর বাবু গুরুতর আহত হন জানিয়ে তিনি বলেন, সম্ভবত আহত অবস্থায় গ্রেপ্তারের পর বাবু কোনো চিকিৎসা পাননি।




  বিষয়:   ওয়াছিকুর রহমান বাবু  বাড্ডা থানা ছাত্রলীগ  কাশিমপুর  কারাগার  হেফাজতে মৃত্যু  বাবু 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy