‘প্রজাপতি’ প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আমজনতার দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। ‘প্রজাপতি’ প্রতীক দেওয়া হয়েছে দলটিকে।সোমবার (২২ ডিসেম্বর)

2025-12-22T14:06:32+00:00
2025-12-22T14:08:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘প্রজাপতি’ প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ২:০৬ পিএম  আপডেট: ২২.১২.২০২৫ ২:০৮ পিএম  (ভিজিট : ১৩১)
X

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আমজনতার দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। ‘প্রজাপতি’ প্রতীক দেওয়া হয়েছে দলটিকে।

সোমবার (২২ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নিবন্ধন সনদ দলটির সাধারণ সম্পাদক তারেক রহমানকে হস্তান্তর করে ইসি।

গত ৪ নভেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পেয়ে নির্বাচন কমিশনের (ইসি) ফটকের সামনে অনশনে বসেছিলেন তারেক। প্রায় ১৩৪ ঘণ্টা অনশন করেন তিনি। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে ৯ নভেম্বর অনশনের ইতি টানেন তিনি।

এ নিয়ে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৫৭টিতে।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy