বিএনপির এক প্রার্থীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, আরেক প্রার্থী জুলাই গণহত্যার আসামি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সারাদেশে ২৭২ আসনে প্রার্থী ঘোষণার পর থেকে যেনো বিতর্ক পিছু ছাড়ছে না বিএনপির। একের পর এক প্রার্থীর বিরুদ্ধে

2025-12-22T21:01:10+00:00
2025-12-22T21:01:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির এক প্রার্থীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, আরেক প্রার্থী জুলাই গণহত্যার আসামি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৯:০১ পিএম   (ভিজিট : ১০৬)
X

সারাদেশে ২৭২ আসনে প্রার্থী ঘোষণার পর থেকে যেনো বিতর্ক পিছু ছাড়ছে না বিএনপির। একের পর এক প্রার্থীর বিরুদ্ধে নানান অনিয়ম, নৈতিক অবক্ষয়ের অভিযোগ ছাড়াও এবার দুদকের জালে যেমন ধরা পড়েছে তেমনি আরেকজন প্রার্থীর বিরুদ্ধে জুলাই গণহত্যার সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে।

এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে চাঁদপুর-২ (মতলব) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিনসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল রোববার দুদকের তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধিবহির্ভূত অর্থ উপার্জন করে তা নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে।

আক্তার হোসেন আরও বলেন, মো. জালাল উদ্দিন অভিযোগ সংশ্লিষ্ট প্রধান ব্যক্তি। তাঁর বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধের অভিযোগ অনুসন্ধান চলছে। এ ছাড়া তাঁর সঙ্গে সংশ্লিষ্ট আরও চারজন ব্যক্তি রয়েছেন, যাদের বিরুদ্ধেও একই অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান।

জুলাই গণহত্যার আসামী বিএনপির প্রার্থী
বিতর্কিত ব্যবসায়ী এস আলম ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নোয়াখালী-৫ আসনে বিএনপি প্রার্থী করেছে মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলা রয়েছে। 
জুলাই হত্যা মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদর এলাকায় গুলিতে আলমগীর সেখ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ আসামীর তালিকায় ফকরুল ইসলামের নাম রয়েছে। মোহাম্মদপুর থানার মামলা নং-৫৮ (৯)২৫।

ফখরুল ইসলাম এস আলম ঘনিষ্ট ছাড়াও তার বিরুদ্ধে নানান দূর্নীতির অভিযোগ রয়েছে। একসময়ের এই জামায়াত নেতা ২০০৯ সালে কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে জামায়াতের সমর্থনে নির্বাচনও করেছিলেন। তার মেয়ে ব্যারিষ্টার নাসরিন সুলতানা মিলি এবি পার্টির যুগ্ম সম্পাদক। তিনি এবি পার্টি থেকে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করছেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy