তারেক রহমানের সাথে তারেক আকবর খোন্দকারের বৈঠক

চট্টগ্রাম ব্যুরো

রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পূর্বে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার তারেক

2025-12-23T16:10:25+00:00
2025-12-23T16:10:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তারেক রহমানের সাথে তারেক আকবর খোন্দকারের বৈঠক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৪:১০ পিএম   (ভিজিট : ১০৩)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পূর্বে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার লন্ডনে এক বৈঠকে অংশ নেন।

বৈঠকে তারেক রহমান তরুণ সমাজকে জাতি গঠনের প্রক্রিয়ায় সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের কার্যক্রমকে আরও সংগঠিত, গবেষণাভিত্তিক ও জনসম্পৃক্ত করার জন্য পরামর্শ দেন। এছাড়া তরুণদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বিকাশে পরিকল্পিত কর্মসূচি গ্রহণের নির্দেশনা দেন। বৈঠকে দেশের সমসাময়িক প্রেক্ষাপট, যুবসমাজের ভূমিকা এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তরুণ নেতৃত্বের করণীয় নিয়েও আলোচনা হয়।

ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তারেক রহমানের ব্যক্তিগত পরামর্শ, নির্দেশনা ও চিন্তাধারার আলোকে ২০১৩ সালে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ২০১৮ সাল পর্যন্ত সংগঠনটি দেশব্যাপী ৩০০টিরও বেশি যুব নেতৃত্ব ও সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন করেছে, যেখানে হাজারো দেশি ও আন্তর্জাতিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের কার্যক্রম চলাকালীন সময়ে ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার ও সংগঠনটি তৎকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক বাধার মুখোমুখি হয়েছে। তবে ব্যারিস্টার তারেক আকবর খোন্দকারের দৃঢ় নেতৃত্ব ও কৌশলগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ এসব প্রতিবন্ধকতা পার হয়ে তরুণ সমাজকে সম্পৃক্ত করা এবং যুব নেতৃত্ব বিকাশের লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।

তবে ব্যারিস্টার তারেক আকবর খোন্দকারের সঙ্গে জনাব তারেক রহমানের ব্যক্তিগত সম্পর্ক প্রকাশের কারণে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের নিবন্ধন দীর্ঘ ১৩ বছর আটকে রাখা হয়। ২০১৮ সালে বিভিন্ন গোয়েন্দা সংস্থার চাপের কারণে সংগঠনটির কার্যক্রমও আটকে রাখা হয়| এরপর, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের নিবন্ধনের পথ সুগম হয়। এছাড়া ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের দেশীয় ও আন্তর্জাতিক শাখাগুলোও বাংলাদেশ সরকারের কর্তৃক অনুমোদিত এবং স্বীকৃতিপ্রাপ্ত।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই নিবন্ধন ও অনুমোদনের মাধ্যমে সংগঠনটি নতুনভাবে কার্যক্রম শুরু করতে পারবে এবং দেশের তরুণ সমাজকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার পথ সুগম হবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy