বিমানবন্দরে তারেক রহমানের জন্য লাল-সবুজের বুলেটপ্রুফ বাস

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাকে বহন করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে আনা হয়েছে লাল-সবুজ রঙের একটি

2025-12-25T12:47:10+00:00
2025-12-25T12:47:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিমানবন্দরে তারেক রহমানের জন্য লাল-সবুজের বুলেটপ্রুফ বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৭ পিএম   (ভিজিট : ৮১)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাকে বহন করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে আনা হয়েছে লাল-সবুজ রঙের একটি বিশেষ বুলেটপ্রুফ বাস। সকালে কড়া নিরাপত্তার মধ্যে বাসটি বিমানবন্দরে প্রবেশ করে।

সরেজমিনে দেখা যায়, বিশেষভাবে প্রস্তুত করা বাসটি লাল ও সবুজ রঙের। বাসের দুই পাশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বড় প্রতিকৃতি সাঁটানো হয়েছে। বাসটির জানলাগুলো বিশেষ নিরাপত্তা কাচে ঘেরা।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান এই বাসে চড়েই এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন। সেখানে তিনি চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখবেন। হাসপাতালে যাওয়ার পথে ৩০০ ফিট এলাকায় এক সমাবেশে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেখানে সতর্কাবস্থায় দেখা গেছে।




  বিষয়:   বুলেটপ্রুফ বাস  বিমানবন্দর  তারেক রহমান 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy