জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে কার্যত এনসিপি: কাদের

অনলাইন ডেস্ক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট গঠনকে ‘তারুণ্যের রাজনীতির কবর রচনা’ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী

2025-12-25T15:39:08+00:00
2025-12-25T15:39:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে কার্যত এনসিপি: কাদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৯ পিএম   (ভিজিট : ১২৪)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট গঠনকে ‘তারুণ্যের রাজনীতির কবর রচনা’ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এই জোটের মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। পোস্টে আব্দুল কাদের লেখেন, “তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সঙ্গেই সরাসরি জোট বাঁধছে।”

তিনি অভিযোগ করেন, সারাদেশের সাধারণ মানুষ ও নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে গুটিকয়েক নেতার ব্যক্তিস্বার্থ হাসিলের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

আব্দুল কাদের আরও দাবি করেন, জোট আলোচনায় এনসিপি প্রথমে জামায়াতের কাছে ৫০টি আসন দাবি করলেও দরকষাকষির শেষ পর্যায়ে তা ৩০ আসনে এসে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দেবে না এবং সেখানে জামায়াতকে সহযোগিতা করবে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের পক্ষ থেকে জোটসঙ্গী হিসেবে এনসিপিকে আসনপ্রতি দেড় কোটি টাকা করে নির্বাচনি ব্যয় দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি ৩০টি আসনে কোন প্রার্থীরা চূড়ান্ত হবেন, সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জামায়াতের পক্ষ থেকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে।

এছাড়া তিনি দাবি করেন, ‘ছোটন গং’-এর সঙ্গে নাহিদ ইসলামের আরও এক ধাপ এগোনো সমঝোতা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, পশ্চিমা দেশগুলো প্রধানমন্ত্রী বা বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতকে দেখতে চায় না—এই বাস্তবতায় নির্বাচনে জয়ী হলে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী এবং বিরোধী দলে গেলে বিরোধীদলীয় নেতা হওয়ার সমীকরণ সামনে আনা হয়েছে।

পোস্টের শেষাংশে আব্দুল কাদের আক্ষেপ করে বলেন, বহু তরুণ নিজেদের ক্যারিয়ার ও পরিবার ছেড়ে দেশের জন্য যে স্বপ্ন ও সম্ভাবনা তৈরি করেছিল, তা একটি রাতের সিদ্ধান্তেই ধ্বংস করে দেওয়া হয়েছে।




  বিষয়:   কাদের  জামায়াত  এনসিপি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy