এভারকেয়ার হাসপাতালের পথে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর পূর্বাচলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নির্ধারিত ভাষণ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার তাঁর মাকে দেখতে এভারকেয়ার

2025-12-25T17:11:08+00:00
2025-12-25T17:11:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এভারকেয়ার হাসপাতালের পথে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৫:১১ পিএম   (ভিজিট : ৭৯)
X

রাজধানীর পূর্বাচলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নির্ধারিত ভাষণ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার তাঁর মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। 

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মঞ্চ থেকে নেমে হাসপাতালের পথে যাত্রা শুরু করেন।

এর আগে তিনি বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে আবেগঘন মুহূর্তে তিনি জুতা খুলে বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন।

তারেক রহমান গতকাল বুধবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং লন্ডন বিএনপির কয়েকজন নেতা।

দীর্ঘ প্রবাসজীবন শেষে তারেক রহমানের এই প্রত্যাবর্তন ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আবেগ লক্ষ্য করা গেছে।




  বিষয়:   তারেক রহমান  এভারকেয়ার হাসপাতাল 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy