গণ-অভ্যুত্থানের পর এখন পর্যন্ত তারেক রহমান কোনো বেফাঁস বক্তব্য দেননি: আশফাক নিপুণ

বিনোদন

নির্মাতা ও অ্যাক্টিভিস্ট আশফাক নিপুণ বরাবরই বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে থাকেন। এবার স্ট্যাটাসে ফুটে উঠল

2025-12-25T18:18:48+00:00
2025-12-25T18:18:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গণ-অভ্যুত্থানের পর এখন পর্যন্ত তারেক রহমান কোনো বেফাঁস বক্তব্য দেননি: আশফাক নিপুণ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৬:১৮ পিএম   (ভিজিট : ১০০)
X

নির্মাতা ও অ্যাক্টিভিস্ট আশফাক নিপুণ বরাবরই বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে থাকেন। এবার স্ট্যাটাসে ফুটে উঠল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ছোট্ট এক বিশ্লেষণ। তিনি লিখেছেন, ৫ আগস্ট ২০২৪–এর পর থেকে এখন পর্যন্ত তারেক রহমান কোনো ধরনের বেফাঁস বক্তব্য দেননি।

পোস্টে আশফাক নিপুণ বলেন, ‘গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় যখন বিষোদগার ও ‘মবোক্রেসি’র চর্চা চোখে পড়ছে, তখন পপুলিজম এড়িয়ে দেশ গঠনের নির্দিষ্ট ও বাস্তব আলোচনা চালিয়ে যাওয়াটা আশাব্যঞ্জক। বিশেষ করে এই সময়ে শিল্প ও সংস্কৃতি নিয়ে তারেক রহমানের প্রতিশ্রুতিগুলো তাঁর কাছে ইতিবাচক বলে মনে হয়েছে।’

একই সঙ্গে তিনি সতর্কতার কথাও উল্লেখ করেন। আশফাক নিপুণ লিখেছেন, ‘অতীত অভিজ্ঞতার কারণে মানুষ এখন সহজেই শঙ্কিত হয়ে পড়ে।’ তাঁর ভাষায়, ‘ঘরপোড়া গরু’ হওয়ার অভিজ্ঞতায় মানুষ এখন সিঁদুরে রোদ দেখলেও ভয় পায়।

পোস্টের শেষে তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, ‘দেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান প্রতিনিধি হিসেবে তারেক রহমান তাঁর কথার বরখেলাপ করবেন না।’

তিনি আশা করেন, সাময়িক বা দীর্ঘদিনের বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে তারেক রহমান ভূমিকা রাখবেন এবং নির্বাচিত হলে সুশাসন নিশ্চিত করবেন।

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর রাজধানীর ৩০০ ফিট এলাকায় সমাবেশে উপস্থিত হন তিনি। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy