শিবিরের নতুন সভাপতি কে এই সাদ্দাম?

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী

2025-12-26T16:39:06+00:00
2025-12-26T16:39:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবিরের নতুন সভাপতি কে এই সাদ্দাম?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৯ পিএম   (ভিজিট : ২৩১)
X

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবির সদস্যদের ভোটের ভিত্তিতে তাকে সভাপতি নির্বাচন করা হয়।

শিবিরের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। যার কার্যক্রম এখন চলমান।

কে এই সাদ্দাম?
নবনির্বাচিত শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের বাড়ি খুলনার সোনাডাঙ্গা উপজেলায়। তিনি দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, খুলনা থেকে দাখিল ও আলিম পাস করেন। এরপর ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। 

সভাপতি হওয়ার আগে সাদ্দাম সর্বশেষ দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তার আগে তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (২০২৪), কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক (২০২৩), কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সচিব (২০২২), কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সচিব (২০২০-২১) এবং খুলনা সিটির সভাপতি (জানুয়ারী ২০১৯ - জুলাই ২০২০) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে মানবসম্পদ ব্যবস্থাপনায় পেশাদার স্নাতকোত্তর ডিগ্রিতে অধ্যয়নরত।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy