তারেককে নিয়ে সালাহউদ্দিন— তিনি এলেন, দেখলেন, জয় করলেন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যেন দেশে ফিরে এলেন, দেখলেন

2025-12-26T16:55:06+00:00
2025-12-26T16:55:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তারেককে নিয়ে সালাহউদ্দিন— তিনি এলেন, দেখলেন, জয় করলেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৫ পিএম   (ভিজিট : ১০৮)
X

১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যেন দেশে ফিরে এলেন, দেখলেন আর মানুষের হৃদয় জয় করে নিলেন।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এভাবেই তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বর্ণনা করেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সালাহউদ্দিন আহমদ লেখেন, একবিংশ শতাব্দীর একজন দূরদর্শী নেতা- যিনি জনগণের জন্য স্পষ্ট পরিকল্পনা এবং জাতির প্রতি গভীর অঙ্গীকার প্রদর্শন করেছেন।

তারেক রহমানের বক্তব্যের একটি অংশ উদ্ধৃত করে বিএনপির এই নেতা লিখেছেন, আমার একটি পরিকল্পনা আছে, আমার দেশের জনগণের জন্য, আমার দেশের জন্য... তারেক রহমান।

পোস্টের শেষ অংশে সালাহউদ্দিন আহমদ লিখেছেন, তিনি আসলেন, দেখলেন, জয় করলেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে তারেক রহমান সপরিবারে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy