লেভেল প্লেইং ফিল্ড সমান না হলে নির্বাচন থেকে সরে আসতে পারে জাতীয় পার্টি

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

রাজনীতি

ল এন্ড অর্ডার সিচুয়েশনের উন্নতি, লেভেল প্লেইং ফিল্ড সমান না হলে নির্বাচন থেকে সরে আসতে পারে- আজ গুলশানের

2025-12-26T19:02:54+00:00
2025-12-26T19:02:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লেভেল প্লেইং ফিল্ড সমান না হলে নির্বাচন থেকে সরে আসতে পারে জাতীয় পার্টি
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৭:০২ পিএম   (ভিজিট : ৬০)
X

ল এন্ড অর্ডার সিচুয়েশনের উন্নতি, লেভেল প্লেইং ফিল্ড সমান না হলে নির্বাচন থেকে সরে আসতে পারে- আজ গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ উপলক্ষে সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।  

তিনি আরও বলেন, জাতীয় পার্টি সব সময়ই এদেশের জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোন রায় আমরা অতীতেও মেনে নিয়েছি। জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী দল। জাতীয় নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণ মুলক করার  পূর্ব শর্ত হলো ল এন্ড অর্ডার সিচুয়েশন স্থিতিশীল রেখে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব ইন্টরিম সরকারের। কিন্তু আমরা আশঙ্কাজনকভাবে দেখতে পাচ্ছি যে সরকার যথাযথভাবে এই কাজ করতে ব্যর্থ হচ্ছে।   

সারাদেশে আমাদের নেতাকর্মীরা সকলের অংশ গ্রহণে একটি উৎসবমুখর নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। অনেক আসনেই একাধিক প্রার্থী থাকার কারনে আমরা প্রার্থী মনোনায়নে হিমশিম খাচ্ছিলাম। যাচাই বাছাই শেষে আজ আমরা আমাদের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি। আমরা এখনো আশা করি যে, ইন্টরিম সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ গ্রহণে সমান সুযোগ দিবেন।

অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য- মীর আবদুস সবুর আসুদ, এস এম আব্দুল মান্নান, মিজানুর রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া,  এমরান হোসেন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, ইকবাল হোসেন তাপস, শেরীফা কাদের, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলমগীর সিকদার লোটন, মইনুর রাব্বি চৌধুরী, নুরুন নাহার বেগম, শরিফুল ইসলাম জিন্নাহ, মোঃ আবু তাহের, ফকরুল ইমাম, উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, মোঃ খলিলুর রহমান খলিল, নুরুজ্জামান, মুহিদ হাওলাদার, হেনা খান পন্নি, জাহিদ হাসান, ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ মুক্তি, আমির আহমেদ ঢালু, হুমায়ুন খান, আকতার হোসেন, এম এ সোবহান, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন চাকলাদার, দ্বীন ইসলাম শেখ, মীর সামসুল আলম লিপটন, শামীম আহমেদ রেজভী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেখার আহমেদ প্রমুখ। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy