নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে, তবে ষড়যন্ত্র থেমে নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে, তবে ষড়যন্ত্র এখনও রয়েছে।শনিবার (২৭ ডিসেম্বর)

2025-12-27T15:16:52+00:00
2025-12-27T15:16:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে, তবে ষড়যন্ত্র থেমে নেই: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৩:১৬ পিএম   (ভিজিট : ৬৯)
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে, তবে ষড়যন্ত্র এখনও রয়েছে। 

শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারেক রহমানের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ওসমান হাদির কবর জিয়ারতের সিদ্ধান্তের মধ্যদিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তারেক রহমান।

তিনি আরও বলেন, আজকের এই জটিল রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের আগমন রাজনীতির সমীকরণ সহজ করে দিয়েছে। তার প্রত্যাবর্তনের মাধ্যমে জাতীয়তাবাদী দর্শন নতুনভাবে সামনে এসেছে।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের মুক্তির জন্য জাতীয়তাবাদই সবচেয়ে উপযুক্ত দর্শন। তারেক রহমানের আগমনে দলের জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। 

তিনি বলেন, দেশের জন্য যে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, তা রাজনীতিতে একটি নতুন দিক উন্মোচন করবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, চক্রান্ত আর ষড়যন্ত্র তো আগে থেকে সব বলা যায় না। তবে তারেক রহমানের দেশে ফেরায় নির্বাচনের ষড়যন্ত্র অনেকটাই কেটে গেছে।

আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, আগামী দিনে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন নিঃসন্দেহে তারেক রহমান সবচেয়ে বেশি রাজনৈতিক সফলতা অর্জন করবেন।





  বিষয়:   মির্জা ফখরুল  নির্বাচন  ইনকিলাব মঞ্চ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy