দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা জাপা মহাসচিবের

অনলাইন ডেস্ক

রাজনীতি

জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন দলটির সব পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি আসন্ন

2025-12-28T13:05:28+00:00
2025-12-28T13:05:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা জাপা মহাসচিবের
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১:০৫ পিএম   (ভিজিট : ৫৮)
X

জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন দলটির সব পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত দেড়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। পোস্টে লিংকন জানান, বিএনপির সঙ্গে জোটের সময় তিনি স্বপ্ন দেখেছিলেন নিজের সততা, দেশপ্রেম ও দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার। তবে আসন্ন নির্বাচনে দল তাকে মনোনীত করেনি।

লিংকন গণমাধ্যমকে বলেছেন, “বিএনপির সঙ্গে জোটে ছিলাম। ছয়জন প্রার্থী দিয়েছিলাম, কিন্তু আমাদের দলের চেয়ারম্যানকে পিরোজপুর-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল। অনেক ছোট দলের সদস্যদের কয়েকটি আসন দেওয়া হলেও আমাদের অবজ্ঞা করা হয়েছে।”

তিনি আরও জানান, পদত্যাগপত্র দলীয় চেয়ারম্যানের কাছে পাঠানো হবে। একই সঙ্গে আজ তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করবেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy