গুলশানে অফিস শুরু করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

১৭ বছরের নির্বাসিত জীবনের অবসানের পর দেশে ফেরার দুদিন পর ঢাকায় দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে অফিস শুরু

2025-12-28T14:55:15+00:00
2025-12-28T14:55:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুলশানে অফিস শুরু করলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ২:৫৫ পিএম   (ভিজিট : ৫৪)
X

১৭ বছরের নির্বাসিত জীবনের অবসানের পর দেশে ফেরার দুদিন পর ঢাকায় দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে অফিস শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান তিনি।

সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগতম জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যসহ নেতৃবৃন্দ ও অফিস কর্মকর্তা এবং কর্মচারীরা।
 
বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের গুলশান কার্যালয়ে আগমন দলকে উজ্জীবিত করবে।
 
গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। লন্ডনে নির্বাসিত জীবন শেষে  তার প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় লাখ লাখ নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষের অভূতপূর্ব জমায়েত হয়। ঢাকার পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা সমাবেশে সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।




  বিষয়:   তারেক রহমান  গুলশান 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy