এনসিপিকে যে কয়টি আসন ছেড়ে দিল জামায়াত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর মধ্যে নির্বাচনী জোট ও আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সব আলোচনা

2025-12-28T15:27:14+00:00
2025-12-28T15:27:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এনসিপিকে যে কয়টি আসন ছেড়ে দিল জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৩:২৭ পিএম   (ভিজিট : ৩৪১)
X

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর মধ্যে নির্বাচনী জোট ও আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সব আলোচনা শেষে জামায়াত এনসিপিকে ৩০টি সংসদীয় আসন ছেড়ে দিতে সম্মত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এনসিপির কেন্দ্রীয় কমিটির বড় একটি অংশ জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার পক্ষে থাকলেও উল্লেখযোগ্য একটি অংশ এর বিরোধিতা করে আসছিল। ২১৭ সদস্যের কেন্দ্রীয় কমিটির অন্তত ৩০ জন সদস্য ইতোমধ্যে জোট না করার আহ্বান জানিয়ে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলামের কাছে চিঠি দেন। তবে দীর্ঘ আলোচনা ও মতবিরোধ সত্ত্বেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে জামায়াতের সঙ্গে জোট ও আসন সমঝোতার সিদ্ধান্তের দিকেই এগিয়েছে এনসিপি।

জামায়াত ও এনসিপি—দুই দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, জোটের কাঠামো, নির্বাচনী কৌশল এবং কোন আসনে কোন দলের প্রার্থী থাকবে—এসব বিষয়ে চুক্তি প্রায় চূড়ান্ত। শুক্রবার রাতেই আসন সমঝোতার বিষয়টি নিষ্পত্তি হয়েছে। যদিও এনসিপি শুরুতে ৫৬টি আসন দাবি করেছিল, শেষ পর্যন্ত জামায়াত ৩০টি আসন ছাড়তে রাজি হয়েছে।

সূত্র মতে, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের আসনগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলেন, “সংস্কারের প্রশ্নে ঐকমত্য কমিশনে বিএনপিসহ বিভিন্ন দলের মধ্যে মতভিন্নতা ছিল। সেখানে সংস্কারের অনেক বিষয়ে স্বাভাবিকভাবেই এনসিপি, জামায়াত ও অন্য দলগুলো একমত হয়েছে। রাষ্ট্রকাঠামো সংস্কার ও নতুনভাবে দেশ গড়ার রাজনৈতিক অঙ্গীকারই নির্বাচনী জোটের ক্ষেত্রে আমাদের প্রধান বিবেচ্য বিষয়।”

এর আগে গত ২৫ ডিসেম্বর আখতার হোসেন জানিয়েছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতা ও সংস্কার প্রশ্নে আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব যোবায়ের বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক তথ্য ছড়াচ্ছে, যার সবই সত্য নয়। তবে এনসিপিসহ একাধিক দলের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
তিনি আরও জানান, জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী দলের সংখ্যা বর্তমানে ১২টিতে পৌঁছাতে পারে।




  বিষয়:   জামায়াত  এনসিপি 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy