আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক

2025-12-29T10:30:50+00:00
2025-12-29T10:34:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৩০ এএম  আপডেট: ২৯.১২.২০২৫ ১০:৩৪ এএম  (ভিজিট : ৪৬)
 সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।
X

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এ নির্বাচনে দলের সঙ্গে না থাকার কথা জানিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। নির্বাচনি সমঝোতার আওতায় প্রার্থী হতে তাকে প্রস্তাব দেয়া হয়েছিল বলেও জানিয়েছেন চব্বিশের গণঅভ্যুত্থানের এই প্রথম সারির নেতা। 

রোববার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘আমার রাজনৈতিক অবস্থান’ শীর্ষক পোস্টে তিনি এ কথা জানান।

গত দেড় বছরে পরামর্শ, নির্দেশনা এবং নীতিনির্ধারণী ক্ষেত্রে সহযোগিতা করলেও এখন নিজের ‘লং স্ট্যান্ডিং পজিশন’ ধরে রাখাকেই অধিক গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।
















ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি চাহিবামাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি।

তিনি লিখেছেন, আমার অবস্থান স্পষ্ট। নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকন্সিলিয়েশন, দায়-দরদের সমাজ সহ- অনেক কথাই আমি বলেছি। যেগুলো আমার জুলাই সহযোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন। কিন্তু, তারা এগুলো ধারণ করতেন? এনসিপিকে একটা বিগ জুলাই আম্ব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি। কিন্তু, অনেক কারণেই সেটা সম্ভব হয়নি।

মাহফুজ আলম লিখেছেন, বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না। কিন্তু, আমি এ এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেয়া হয়নি, এটা সত্য নয়। কিন্তু ঢাকার কোন একটা আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ।

ইতিহাসের এ চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ পর্বে কোন পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ/ জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। বরং, আমি গত দেড় বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখব। রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায়ে। If you care to join me, you are most welcome. নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব। বিকল্প ও মধ্যপন্থী তরুণ বা জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy