খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নির্বাচনের শেষ প্রস্তুতির মধ্যে বিএনপির মনোনয়ন তালিকায় বড় ধরনের রদবদল এসেছে। দলীয় সূত্র জানায়, মাঠপর্যায়ের জরিপ, দলীয় অসন্তোষ

2025-12-29T10:52:24+00:00
2025-12-29T10:52:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৫২ এএম   (ভিজিট : ১৫৫)
X

নির্বাচনের শেষ প্রস্তুতির মধ্যে বিএনপির মনোনয়ন তালিকায় বড় ধরনের রদবদল এসেছে। দলীয় সূত্র জানায়, মাঠপর্যায়ের জরিপ, দলীয় অসন্তোষ ও জোটগত হিসাব-নিকাশ বিবেচনায় নিয়ে ‘ধানের শীষের বিজয় নিশ্চিত’ করতেই এসব পরিবর্তন করা হয়েছে। 

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

চেয়ারপারসন খালেদা জিয়ার সম্ভাব্য তিনটি আসন- বগুড়া, দিনাজপুর ও ফেনীতে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার দায়িত্ব পেয়েছেন রফিকুল আলম (মজনু), প্রয়োজনে তিনিই প্রার্থী হতে পারেন। বগুড়া-৭ আসনে বিকল্প হিসেবে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন। ঢাকা-১৭ আসনের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে আবদুস সালামকে। এর ফলে আন্দালিভ রহমান পার্থ ঢাকা-১৭ ছেড়ে ভোলা সদর আসনে নির্বাচন করবেন।

ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে। ঢাকা-১২ আসনটি বিএনপি ছেড়ে দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের জন্য। চট্টগ্রামে রাউজান, চট্টগ্রাম-৪, ১০, ১১ ও ১৪ আসনসহ একাধিক জায়গায় প্রার্থী বদল করা হয়েছে, যার পেছনে দলীয় দ্বন্দ্ব ও জোট রাজনীতি ভূমিকা রেখেছে।

উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও পরিবর্তন হয়েছে বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, ঝিনাইদহ, নড়াইল, যশোর ও মাদারীপুরে। বিএনপি দুই দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করলেও পরে মিত্রদের জন্য আরও ১৫টি আসন ছেড়ে দেয়। দলটির দাবি, ৩০০ আসনের মনোনয়নই চূড়ান্ত হয়েছে, যদিও একসঙ্গে তালিকা প্রকাশ সম্ভব হয়নি।




  বিষয়:   খালেদা জিয়া  আসন 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy