বিপাকে পড়েছেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-৯ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বিপাকে পড়েছেন। বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থী হতে হলে ভোটার তালিকায় নাম থাকা,

2025-12-29T14:38:07+00:00
2025-12-29T16:22:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিপাকে পড়েছেন তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ২:৩৮ পিএম  আপডেট: ২৯.১২.২০২৫ ৪:২২ পিএম  (ভিজিট : ১০১)
X

ঢাকা-৯ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বিপাকে পড়েছেন। বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থী হতে হলে ভোটার তালিকায় নাম থাকা, বয়স ২৫ বছর পূর্ণ হওয়া এবং নির্বাচনী এলাকার ভোটারের কমপক্ষে ১ শতাংশ সমর্থন পাওয়া বাধ্যতামূলক। তবে সংসদ সদস্য নির্বাচিত হলে এই সমর্থন বাধ্যবাধকতা থাকে না।


তাসনিম জারা গতকাল থেকে খিলগাঁও এলাকার ভোটারদের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন। কিন্তু ভোটারদের সিরিয়াল নম্বর সংগ্রহে বাধার মুখে পড়েছেন। ভোটার নম্বর পাওয়া যায় পাঁচটি উপায়ে- এসএমএস, অনলাইন, কল, কিউআর কোড বা নির্দিষ্ট ওয়েবসাইট কিন্ত সব পথ বন্ধ রয়েছে।


তাসনিম জারা বলেন, “ওয়েবসাইটের সার্ভার ডাউন। ভোটার নম্বর পাওয়া যাচ্ছে না। এভাবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথে বাধা সৃষ্টি করা হয়েছে।”


মনোনয়নপত্র জমার শেষ দিন আজ, সোমবার। ভোটার সিরিয়াল নম্বর না পেলে সময়মতো প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া কঠিন হয়ে পড়বে। এর ফলে এই স্বতন্ত্র প্রার্থী তার নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিত করতে পারছেন কি না, তা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা।





  বিষয়:   তাসনিম জারা  ঢাকা-৯ আসন 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy