ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-১৫ আসন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার দুপুরে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি

2025-12-29T15:11:34+00:00
2025-12-29T15:11:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৩:১১ পিএম   (ভিজিট : ৯৩)
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
X

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা-১৫ আসন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার দুপুরে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুমের নেতৃত্বে নেতারা তার মনোনয়নপত্র জমা দেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জামায়াত সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে মনোনীত সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগরের যুবদলের নেতা শফিকুল ইসলাম খান মিল্টন।

মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।




  বিষয়:   জামায়াত আমির  ঢাকা-১৫ 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy