আধিপত্যবাদবিরোধী খালেদা জিয়াকে জাতি শ্রদ্ধায় স্মরণ করবে: জামায়াত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ ক‌রে‌ছেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর

2025-12-30T14:53:47+00:00
2025-12-30T16:03:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আধিপত্যবাদবিরোধী খালেদা জিয়াকে জাতি শ্রদ্ধায় স্মরণ করবে: জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ২:৫৩ পিএম  আপডেট: ৩০.১২.২০২৫ ৪:০৩ পিএম  (ভিজিট : ১০২)
X

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ ক‌রে‌ছেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। 

আজ মঙ্গলবার শোকবার্তায় তি‌নি ব‌লে‌ছেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বলিষ্ঠ নেতৃত্ব ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের জন্য তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচয় রেখে গেছেন। আধিপত্যবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমি তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।’

বিবৃ‌তি‌তে জামায়াত আমির বলেন, ‘আল্লাহ তায়ালা খা‌লেদা জিয়ার ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণে‌র তাও‌ফিক দান করুন।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy