প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম (ভিজিট : ১২৪)

X
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পর্যটন শিল্পের বিকাশে পদযাত্রা "এক্সপ্লোর কক্সবাজার-২০২৫" শীর্ষক ২৯, ৩০, ৩১ ডিসেম্বর তিনদিনের দীর্ঘ ১২০ কিলোমিটার (কক্সবাজার থেকে শাহপরীর দ্বীপ) সমুদ্র সৈকত ৭ জনে হেঁটে ভ্রমণের উদ্যোগ নিয়েছেন।
মোঃ জিয়াউর রহমান (দলনেতা) স্বীকৃত পর্যটক ও ফটোগ্রাফার এর নেতৃত্বে ৭ সদস্যের একটি দল কক্সবাজার হয়ে আজ ইনানী সমুদ্র সৈকত অতিক্রম করে টেকনাফ জিরো পয়েন্টে শেষ করবেন।
আগামীকাল শাহপরীর দ্বীপে গিয়ে পদযাত্রার সমাপ্তি হবে। এ আয়োজনের উদ্বোধন করেন মোহাম্মদ আপেল মাহমুদ, অতিরিক্ত ডিআইজি টুরিষ্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।
কক্সবাজারের প্রাকৃতিক সম্পদ রক্ষা, বিশ্ব মানের পর্যটন কেন্দ্র স্থাপন ও পর্যটন কেন্দ্রিক কর্মসংস্থান তৈরি, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরাই এই পদযাত্রার মূল লক্ষ্য।
এতে সার্বিক সহযোগিতা করেন জেলা প্রসাশন কক্সবাজার ও টুরিষ্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।
পৃষ্ঠপোষকতায় আছে দি-প্রিমিয়াম হোমস্ লিমিটেড। মিডিয়া পার্টনার ‘বাংলাদেশ বুলেটিন ও যায়যায়দিন’।
যারা অংশগ্রহণ করেন তার হলেন- মোঃ জিয়াউর রহমান (দলনেতা) স্বীকৃত পর্যটক ও ফটোগ্রাফার। এক্সপ্লোর বাংলাদেশ স্লোগান নিয়ে তেতুলিয়া থেকে টেকনাফ এককভাবে পায়ে হেটে ভ্রমণকারী-২০১৫. মিশন ফর এডুকেশন এন্ড পিস এর বার্তা নিয়ে ৭ জনের দল নিয়ে বাংলাদেশ ভ্রমণকারী-২০১৩; মোঃ সুলাইমান, বাইসাইকেলে সমগ্র বাংলাদেশ ভ্রমণকারী; মোঃ রেজাউল করিম, ম্যারাথন রানার; মাহমুদুল করিম, আন্ট্র ম্যারাথন রানার; মোঃ এনামুল হক, ম্যারাথন রানার; আখতার জামান, ম্যারাথন রানার; মোঃ তাওহীদুল ইসলাম, ম্যারাথন রানার।