মায়ের জানাজায় কী বললেন তারেক রহমান?

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়ে গেল। এই জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

2025-12-31T16:25:39+00:00
2025-12-31T16:25:39+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
মায়ের জানাজায় কী বললেন তারেক রহমান?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৪:২৫ পিএম   (ভিজিট : ১১৭)
X

মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়ে গেল। এই জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

বেগম জিয়ার জানাজা শুরুর আগে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেন। গতকাল থেকেই দেখা মিলছিল তার বেদনাতুর অভিব্যক্তির। আজ জানাজায় সে অভিব্যক্তি আরও ভারিই হয়েছে কেবল।

তারেক রহমান তার বক্তব্যে রাজনৈতিক কোনো প্রসঙ্গই আনেননি। সাধারণ সন্তান যেমন করে নিজের বাবা-মায়ের জানাজায় কথা বলেন, তিনিও কথা বললেন ঠিক তেমন করেই। 

তিনি বলেন, ‘আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। আজকে এখানে উপস্থিত সকল ভাই ও বোনেরা, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে যদি কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইন শা আল্লাহ।’  

তারেক রহমান আরও বলেন, ‘একই সাথে, তিনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় কেউ যদি আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশত দান করেন।’




  বিষয়:   খালেদা জিয়া  জানাজা  তারেক রহমান  মৃত্যু  তারেক 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy