এখন পর্যন্ত কোন দল কতটি আসন ছাড়ল?

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আর দেড় মাসেরও কম সময় বাকি। ইতোমধ্যে মনোনয়নপত্র জমার সময়সীমা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী,

2026-01-01T13:38:32+00:00
2026-01-01T13:38:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এখন পর্যন্ত কোন দল কতটি আসন ছাড়ল?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১:৩৮ পিএম   (ভিজিট : ১৫৩)
X

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আর দেড় মাসেরও কম সময় বাকি। ইতোমধ্যে মনোনয়নপত্র জমার সময়সীমা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, সারাদেশের ৩০০ সংসদীয় আসনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২ হাজার ৫৫৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।

এর মধ্যে সর্বোচ্চ ৩৩১টি মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি। এরপর রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী (২৭৬টি), ইসলামী আন্দোলন বাংলাদেশ (২৬৮টি), জাতীয় পার্টি (২২৪টি), গণঅধিকার পরিষদ (১০৪টি), বাংলাদেশ খেলাফত মজলিস (৯৪টি), খেলাফত মজলিস (৬৮টি), সিপিবি (৬১টি), এবি পার্টি (৫৩টি), জাতীয় নাগরিক পার্টি এনসিপি (৪৪টি) এবং বাসদ (৪১টি)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা পড়েছে ৪৭৮টি মনোনয়নপত্র।

নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতে বিএনপি ও জামায়াতে ইসলামী মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে। কয়েক মাস ধরেই ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে আলোচনায় ছিল জামায়াত। সর্বশেষ গত সপ্তাহে নতুন করে এনসিপি, এলডিপি ও এবি পার্টিকে জোটে যুক্ত করে দলটি।

সূত্র জানায়, জামায়াতের সঙ্গে থাকা দলগুলোর মধ্যে ভোটব্যাংকের দিক থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তুলনামূলকভাবে এগিয়ে। দেশব্যাপী তাদের সমর্থন থাকলেও আসনভিত্তিক ভোটের হার তুলনামূলক কম হওয়ায় দলটি অর্ধশতাধিক আসনে ছাড় দাবি করেছে। তবে জামায়াতের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৩৫টি আসনে ছাড় দেওয়ার গ্রিন সিগন্যাল পাওয়া গেছে।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেন, “আসন ছাড় দেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আমরা সবাই বসে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নেবো। আমাদের আমির বর্তমানে ঢাকার বাইরে রয়েছেন। তিনি ফিরলে সব দলের আমিরদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এতে কিছুটা সময় লাগতে পারে।”

শেষ মুহূর্তে জামায়াতের সঙ্গে নির্বাচনী জোটে যোগ দেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতোমধ্যে ৪৪টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। তবে আলোচনা অনুযায়ী শেষ পর্যন্ত এসব আসনের অনেকগুলো থেকে দলটিকে সরে দাঁড়াতে হতে পারে। দ্য ডেইলি ক্যাম্পাসকে এনসিপির মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বলেন, “আলোচনা চলছে। সবাই ছাড় দিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে চাই।”

জামায়াত ও এনসিপির পৃথক দুটি সূত্রের ইঙ্গিত অনুযায়ী, শেষ পর্যন্ত ২৫ থেকে ৩০টি আসনে এনসিপির প্রার্থীরা নির্বাচনে থাকতে পারেন।

এছাড়া জামায়াতের জোটে থাকা অন্যান্য দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসকে ৫-১০টি, খেলাফত মজলিসকে সর্বোচ্চ ৫টি, এবি পার্টিকে ৩-৫টি এবং এলডিপিকে ২টি আসনে ছাড় দেওয়ার আলোচনা চলছে।

জামায়াতের একটি সূত্র জানিয়েছে, দলের জন্য ১৯০টি আসন রেখে বাকি ১১০টি আসন জোটভুক্ত দলগুলোর মধ্যে বণ্টনের পরিকল্পনা রয়েছে। তবে সমঝোতায় থাকা দলগুলো এখনো এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি নয়। নাম প্রকাশ না করার শর্তে এক নেতা বলেন, “আলোচনা চলমান রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না কে কতটি আসন পাচ্ছে।”

এদিকে বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে আসন সমঝোতা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। মিত্র দলগুলোর জন্য বিএনপি ১২টি আসন ছেড়ে দিয়েছে। পাশাপাশি নিজ দল থেকে পদত্যাগ করা পাঁচ রাজনীতিককে পাঁচটি আসনে মনোনয়ন দিয়েছে দলটি।

বিএনপির মনোনয়ন পাওয়া পদত্যাগকারী নেতারা হলেন- লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে শাহাদাত হোসেন সেলিম, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে সৈয়দ এহসানুল হুদা, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ এবং ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খাঁন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy