পটুয়াখালী-৩ আসনে ২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

পটুয়াখালী প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে মোট ৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।বৃহস্পতিবার পটুয়াখালী ডিসি অফিসের সম্মেলন কক্ষে জেলা

2026-01-01T17:32:27+00:00
2026-01-01T17:32:27+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পটুয়াখালী-৩ আসনে ২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : ৬৭)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে মোট ৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

বৃহস্পতিবার পটুয়াখালী ডিসি অফিসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী সকল প্রার্থীর উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।

যাচাই-বাছাই শেষে নুরুল হক নূর, শহীদুল ইসলাম ফাহিম, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, জামায়াতে ইসলামী থেকে মু. শাহ্ আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু বক্কর সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু ও এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। 

জেলা রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, মিজানুর রহমান বাবু ও এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিলের কারণ হলো প্রয়োজনীয় ভোটারের সংখ্যা পূরণ না করা। এইভাবে পটুয়াখালী-৩ আসনে ৫ প্রার্থী নির্বাচনী মাঠে লড়বেন।





Loading...
Loading...


এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy