মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩

2026-01-03T13:32:50+00:00
2026-01-03T13:32:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১:৩২ পিএম   (ভিজিট : ১৩৩)
X

ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

ডা. তাসনিম জারা মনোনয়ন বাতিলের পর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ভোটারদের স্বাক্ষরের সমস্যা থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি বলেন, “আমি ইসিতে আপিল করব এবং আশা করি মনোনয়ন ফেরত পাব।”

২৯ ডিসেম্বর, ২০২৫ সালে রাজধানীর সবুজবাগ থানা নির্বাচন অফিসে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তাকে তার নির্বাচনী আসনের মোট ভোটারের ১ শতাংশের সমর্থন সংগ্রহ করতে হয়েছিল।

হলফনামার তথ্যে, ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক, তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। এছাড়া, তিনি ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড আয় করেন বিদেশ থেকে। আয়কর হিসেবে তিনি ৩৪ হাজার ৫৭ টাকা পরিশোধ করেছেন।

সম্পদের বিবরণে, ডা. তাসনিমের নামে কোনো বাড়ি, ফ্ল্যাট, কৃষিজমি বা অকৃষিজমি নেই, তবে তার কাছে ২ লাখ ৫০ হাজার টাকার অলংকার রয়েছে। ব্যাংকে ১০ হাজার ১৯ টাকা এবং হাতে নগদ ১৬ লাখ টাকা রয়েছে। তার কাছে ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ডও রয়েছে।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, ডা. তাসনিম জারার বিরুদ্ধে কোনো মামলা, ঋণ বা সরকারি পাওনা নেই। তার স্বামী খালেদ সাইফুল্লাহর সম্পদের তথ্যও দেয়া হয়েছে, যেখানে তার হাতে ১৫ লাখ টাকা এবং ৬ হাজার ব্রিটিশ পাউন্ড রয়েছে। দেশের বাইরে, তার স্বামীর বার্ষিক আয় ৩৯ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড।

ব্যক্তিগত তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারার জন্ম ৭ অক্টোবর ১৯৯৪। তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তিনি রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় বসবাস করছেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy